নায়িকা রেখা। আশির দশকের পর্দা কাঁপানো বলিউডের এই অভিনেত্রীকে এখনো বলা হয়ে থাকে ‘বলিউডের দেবী’। কিন্তু, ক্যারিয়ারের শুরুতেই যে যৌন হয়রানির মতো ঘটনার শিকার হতে হয়েছিল এই তারকাকে- সেকথা ক’জনই বা জানেন?
রেখার সিনেমা জীবনের মতোই তার ব্যক্তিগত জীবনকে ঘিরে রয়েছে অনেক রহস্যের জাল। এখনো সে রহস্য পুরোটা জানতে পারেননি তার ভক্তরা। সম্প্রতি ভারতীয় লেখক ইয়াসির উসমানের লেখনীতে উদ্ভাসিত হয়ে উঠলো রেখার জীবনের সেই অজানা অধ্যায়। আর সেখানেই উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য।
বইটিতে বলিউডে অভিষেক থেকে শুরু করে প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সাবেক স্বামীর মৃত্যু ও অমিতাভের সাথে তার সম্পর্ক- ইত্যাদি নানা স্পর্শকাতর বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন রেখা। মুম্বাই ফিল্ম ইন্ড্রাস্টির নানা আজানা ও ভয়াবহ ঘটনাও উঠে এসেছে এ বইটিতে।
ইন্ডিয়া টুডে জানায়, মাত্র ১৫ বছর বয়সে বলিউডে পা রাখেন রেখা। প্রথম ছবি ‘আনজানা সাফার’-এর সেটে এসেই হেনস্থার মুখে পড়েন তিনি। প্রথম দৃশ্যটিই ছিল একটি চুম্বন দৃশ্য, যা অল্প বয়সী রেখার জন্য বেশ অস্বস্তিকর ছিল বৈকি।
কিন্তু সহঅভিনেতা বিশ্বজিৎ তাকে সাহায্য করার পরিবর্তে পরিস্থিতি আরও কঠিন করে তোলেন। কোনো কথা না বলে রেখাকে হেঁচকা টানে বাহুলগ্না করে টানা পাঁচ মিনিট ধরে চুমু খেয়েছিলেন তিনি। ছবির কলাকুশরীরা সবাই চারপাশ থেকে চিৎকার করছিলো এবং চটুল মন্তব্য ছুঁড়ে দিচ্ছিলো তাদের উদ্দেশ্যে আর রেখার দু’চোখ বেয়ে ঝরে পড়ছিলো অশ্রু। এমনই এক যৌন হয়রানির মধ্য দিয়ে সিনে জগতে প্রবেশ এ তারকার।
চিরকালের বলিউডের কন্ট্রোভার্সি কুইন রেখা। ফিল্ম হোক বা ব্যক্তিজীবন- রহস্যের আড়ালে থাকতে পছন্দ করেন রেখা। সম্প্রতি সামনে এসেছে রেখার জীবনের অতি বিতর্কিত দু’টি বিষয়। সৌজন্যে ইয়েসের ওসমানের নতুন বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’।
প্রথম ঘটনাটি ঘটে ‘আনজানি সফর’-এর শুটিংয়ের সময়। রেখার নায়ক ছিলেন বিশ্বজিত। ছবিতে একটি চুমুর দৃশ্য ছিল। বিশ্বজিত নাকি জোর করে অনেক সময় ধরে রেখাকে চুমু খেয়েছিলেন। আর এতে স্তম্ভিত হয়ে যান নায়িকা। গোটা ক্রিউ মেম্বারদের সামনে চূড়ান্ত হেনস্থা হতে হয় তাঁকে। পরে অবশ্য বিশ্বজিত দাবি করেছিলেন, পুরো ঘটনাটি পরিচালকের আইডিয়া ছিল। ফলে এতে নাকি তাঁর কোন দায় নেই।
দ্বিতীয় ঘটনাটি রেখার বিয়ের। কলকাতায় বিনোদ মেহেরাকে বিয়ে করার পর মুম্বই যান নায়িকা। কিন্তু বিনোদের মা কমলা মেহেরা ছেলের বউ হিসেবে রেখাকে মেনে নেননি। প্রতিবেশীদের সামনে অপমান করা হয় তাঁকে। এমন কি জুতো ছুঁড়েও মারা হয়- এমনটিই ছিল রেখার অভিযোগ। খবর: আনন্দবাজার পত্রিকা।



Leave a Reply