বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকার মিটফোর্ডে ৪ কোটি টাকার ওষুধ জব্দ

মিটফোর্ড এলাকা থেকে ৪ কোটি টাকার ওষুধ জব্দপুরান ঢাকার মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকান থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে সোমবার। এর মধ্যে সরকারি ওষুধ ও গরু মোটাতাজা করার ওষুধ রয়েছে।

এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চন্দন দাস (৪৫) ও ফজলুল হক (৪০) নামের দুই ওষুধ ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‍্যাব-১০–এর ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম বলেন, মিটফোর্ড এলাকায় ১২টি ওষুধের দোকানে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। এসব দোকান থেকে চার কোটি টাকার ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে সরকারি বিনা মূল্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এর বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

“এ ছাড়া এসব দোকান থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের গরু মোটাতাজা করার ওষুধও জব্দ করা হয়। জব্দ হওয়া ওষুধের অর্ধেকই পাওয়া যায় চন্দন দাসের মালিকানাধীন আলপনা মেডিকেল হল ও ফজলুল হকের তিতাস মেডিকেল হল নামের দুটি দোকান থেকে।”

আরও পড়ুন