বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ও ভারত সফরে অভিন্ন দল চান কোচ বেলিস

trevor-bayliss_235853ইংল্যান্ডের কাচে ট্রেভর বেলিস মনে করছেন পাকিস্তান সিরিজে থাকা সব খেলোয়াড়রাই থাকবেন বাংলাদেশ সফরে। কোচ মনে প্রাণে চাইছেন বাংলাদেশের পর ভারত সফরেও যেন একই দল নিয়ে নামতে পারে ইংল্যান্ড। কোচের এই চাওয়াটা মূলত ভারত সফরকে কেন্দ্র করে।

ট্রেভর বেলিস জানান, প্রায় একই সময়ে দুটি সফরের জন্য আলাদা দুটি দল গঠন করা ঠিক হবে না এতে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পরতে পারে বলে মনে করেন তিনি।

তিনি মনে করছেন, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরের টেস্ট দল থেকে খেলোয়াড়েরা নাম প্রত্যাহার করে নিলে ভারত সফরের টেস্ট দল ঠিক করতে জটিলতার সৃষ্টি হতে পারে।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এক মাসের সিরিজ শেষে ভারত সফরে যাবে দলটি। ভারতীয় বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড।

বেলিস চান দুটি টেস্ট সিরিজে যেন অভিন্ন দল পান তিনি। আর ভারত সফরের আগে বাংলাদেশ সফরটাকে প্রস্তুতির দুর্দান্ত প্লাটফর্ম মনে করছেন বেলিস।

তিনি বলেন, ‘দুটি সফরের জন্য ভিন্ন ভিন্ন দল গঠন করাটা কঠিন। যদিও এখনও জানি না বাংলাদেশ সফরে কে যাচ্ছে আর কে যাচ্ছে না তবে দুটি সফরের জন্য একটা দল হলেই দলের জন্য সবচেয়ে ভালো হবে। আর শেষ পর্যন্ত তেমনটা (দুটি ভিন্ন দল) হলে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে যাবে।’

আরও পড়ুন