বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মীর কাসেম পাকিস্তানের রক্ত সম্পর্কিত ভাই: ইনু

মীর কাসেম পাকিস্তানের রক্ত সম্পর্কিত ভাই ইনুজাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর পক্ষে পাকিস্তান দরদ দেখিয়ে আবারো প্রমাণ করেছে যে, তাদের গণহত্যা, গণনির্যাতন ও যুদ্ধাপরাধের পুরনো খাসালত এখনো বদলায়নি।”

“পাকিস্তান ওই বদর নেতার জন্য দরদ দেখানোর মধ্যদিয়ে এটাও প্রমাণ করেছে যে মীর কাসেম আলী পাকিস্তানের রক্ত সম্পর্কিত ভাই।”

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কল্যাণপুর, গোবিন্দপুর ও তাতিবন্দ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘পাকিস্তানকে পৃথিবীর গণতন্ত্রের ক্লাবে থাকতে হলে তাদের সন্ত্রাসী লালন ও রপ্তানির বদ অভ্যাস পরিহার করতে হবে।’

কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন