দৈনিক শিক্ষার সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর খান জামিনে কারামুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেলে তাকে মুক্তি দেন আদালত।
এর আগে আইসিটি আইনের মামলায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার আদালতে হাজির করে পুলিশ তার রিমান্ড আবেদন করলে আদালত তা নাকচ করে জেলহাজতে পাঠান।
আদালত তার রায়ে বলেছেন, প্রয়োজনে পুলিশ কারা ফটকে এই সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
কারা ফটকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির ভিত্তিতে সিদ্দিকুর রহমান খানের জামিন মঞ্জুর করে তাকে মুক্তি দেন আদালত।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন গত সোমবার (২৯ আগস্ট) দৈনিক শিক্ষা’র সম্পাদক সিদ্দিকুর রহমান খানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলাটি করেন।



Leave a Reply