এখনও বিয়ে হয়নি টলিউড তারকা শ্রাবন্তীর। বাগদান হয়েছে কেবল। সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বাকি জীবনটা পার করবেন বলে সিদ্ধান্ত পাকাপাকি হয়েছে। সব ঠিক থাকলে শিগগিরই প্রেমের সফল পরিণতি হবে তাদের। কিন্তু এর আগেই সিঁথিতে সিঁদুর পরলেন শ্রাবন্তী।
শুধু কি তাই? সে ছবি নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন নায়িকা। বিষয়টি নিয়ে তোলপাড় লেগে গেছে টলিউডের অন্দরে বাহিরে। তবে সিঁদুর দেয়ার কারণটি অবশ্য নিজেই ব্যাখ্যা করেছেন শ্রাবন্তী। কালীপূজা উপলক্ষে সিঁদূর মাখামাখিতে মেতে উঠেন বাড়ির সবাই। তারই একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন টলিউডের এ সুন্দরী।
গত ৬ই জুলাই কৃষ্ণের সঙ্গে বাগদান সম্পন্ন হয় শ্রাবন্তীর। সব ঠিক থাকলে বিয়েটাও সম্পন্ন হবে শিগগিরই। রোজার ঈদে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে দেখা যায় শ্রাবন্তীকে। কলকাতা ও বাংলাদেশে ছবিটি ব্যাপক ব্যবসায় সফল হয়েছে।


