বুধবার ৪ নভেম্বর ২০২৬

দ্বি-স্তর টেস্টের প্রস্তাব বাতিল

test20160907172442অবনমন পদ্ধতি রেখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সামনে এনেছিল দ্বি-স্তরবিশিষ্ট টেস্টের প্রস্তাব। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বাংলাদেশের মতো র‌্যাংকিংয়ে নিচের সারিতে থাকা দলগুলোর জন্য মোটেও ভালো ছিল না! তাই শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার সব জল্পনা-কল্পনার অবসান অবসান ঘটিয়ে দ্বি-স্তর টেস্টের প্রস্তাব বাতিল করেছে আইসিসি। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

আরও পড়ুন