সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল ৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।


