বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেট্রোরেল নিয়ে সক্রিয় জালিয়াত চক্র

মেট্রোরেল নিয়ে সক্রিয় জালিয়াত চক্রদরপত্র আহ্বান করা না হলেও মেট্রোরেল প্রকল্পে বালু ও পাথর সরবরাহের কাজের ভুয়া দরপত্র দেখিয়ে একটি চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক হতে সবাইকে পরামর্শ দিয়েছে মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষ।

বুধবার প্রকল্প কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “একটি অসাধু চক্র প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে এ কাজ করছে।

“মেট্রোরেল কর্তৃপক্ষ বালু বা পাথর সরবরাহের জন্য কোনো দরপত্র আহ্বান করেনি এবং এই প্রকল্পে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের নিয়োগের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে।”

মেট্রোরেল নির্মাণকাজে বালু ও পাথর সরবরাহে দরপত্র তফসিল কেনা বা সরবরাহের কাজ পাওয়ার আশায় কোনো ব্যক্তি বা ভুয়া সংস্থার সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

এ ধরনের জালিয়াত চক্রের সন্ধান পেলে পুলিশ বা প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

যোগাযোগের নম্বর প্রকল্প পরিচালক- ৫৫১৩৮৬৭২ বা ৫৫১৩৮৬৭৩, ৫৫১৩৮৬৬৯ বা ৫৫১৩৮৬৮৩।

আরও পড়ুন