বুধবার ৪ নভেম্বর ২০২৬

নেত্রী হজে, নেতারা কোথায়?

khaleda-hajj-1ঈদ মানেই প্রিয় মানুষের কাছে ফিরে যাওয়া। ঈদ এলে আম-জনতার মতো রাজনীতিকরাও চান ঘরে ফিরতে; আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন ছাড়াও দলীয় নেতাকর্মী-সমর্থকদের সান্নিধ্যে ঈদের খুশি-আনন্দ ভাগাভাগি করে নিতে। একটি অনলাইন গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে এবারের ঈদুল আজহা বিএনপি নেতারা কে কোথায় ঈদ করছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র হজ পালনের জন্য রয়েছেন সৌদি আরবে। সেখানেই এবার পালন করবেন পবিত্র ঈদুল আজহা। এদিকে খালেদা জিয়ার সঙ্গে সৌদি আরবে হজ পালনে যোগ দেবেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জোবাইদা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান। তাই সৌদি আরবেই হচ্ছে জিয়া পরিবারের এবারের ঈদুল আজহা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারের ঈদ পালন করবেন তার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে। ঈদের পরদিন তিনি ঢাকায় ফিরবেন। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ঈদুল আজহা পালন করবেন ঢাকায়।

স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম নিজ জেলা যশোরে ঈদ করবেন। স্থায়ী কমিটির অপর সদস্য আব্দুল মঈন খান চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাই তার ঈদ করা হচ্ছে দেশের বাইরে।

বিএনপির নতুন স্থায়ী কমিটিতে স্থান পাওয়া দুইজন সদস্যের মধ্যে একজন আমীর খসর“ মাহমুদ চৌধুরী নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে। অপর সদস্য সালাউদ্দিন আহমেদ প্রায় এক বছর ধরে ভারতের শিলংয়ে অবস্থান করছেন। ২০১৫ সালের মার্চ মাসের দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে নাটকীয় নিখোঁজ হয়েছিলেন তিনি। অপহরণের পর এখন ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালতে বিচার চলছে তার। তার ভারতেই করতে হচ্ছে তার ঈদ।

অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বিচারপতি টি এইচ খান, হারুন আল রশিদ, শাহ মোয়াজ্জেম হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, সেলিনা রহমান, খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক ড. এ জেড এম জাহিদ, শওকত মাহমুদ ঈদ করবেন ঢাকায়।

ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিজ এলাকা চট্টগ্রাম, সাদেক হোসেনে খোকা লন্ডন, মোহাম্মদ শাহাজাহান নোয়াখালী, ড. ওসমান ফারুক লন্ডনে ঈদ করবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ রাজধানীতে নাশকতার মামলায় বর্তমানে কারগারে রয়েছেন। তাই এবারের ঈদুল আজহা জেলেই করতে হচ্ছে এই সিনিয়র নেতার। দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঈদ করবেন ঢাকায়। অপর যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা নরসিংদীতে। যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল বর্তমানে দলের মধ্যেই রয়েছেন নিখোঁজ। কেউ তার কোনো তথ্য দিতে পারছে না।

দলটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ফজলুল হক মিলন নিজ এলাকা (গাজীপুর), মাহবুবুর রহমান শামীম (চট্টগ্রাম), র“হুল কুদ্দুস তালুকদার দুলু (রাজশাহী), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা), আসাদুল হাবিব দুলু (রংপুর), এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ), বিলকিস জাহান শিরিন (বরিশাল), শ্যামা ওবায়েদ (ফরিদপুর) নিজ নিজ এলাকায় ঈদ পালন করবেন বলে জানা গেছে

আরও পড়ুন