বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভালোবাসার কফিনে ক্যাটরিনার শেষ পেরেক

ভালোবাসার কফিনে ক্যাটরিনার শেষ পেরেকপ্রায় সাত বছর চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের শুরুতেই ইতি টানেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। এরপর থেকে নিজেদের এড়িয়েই চলছিলেন তারা। যেন মনে হচ্ছিল দুজন-দুই মেরুর। কখনো দেখাই হয়নি দুজনের।

এবার রণবীরের সঙ্গে মৃত ভালোবাসার সম্পর্কের কফিনে শেষ পেরেকটিও মারলেন ক্যাটরিনা।

প্রেমের সম্পর্কে থাকাকালীন মুম্বাইয়ের কার্টার রোডের একটি বাড়িতে একসঙ্গে ছিলেন রণবীর-ক্যাটরিনা। ব্রেকআপ হওয়ার পর রণবীর এই বাড়ি ছেড়ে চলে গেলেও গত সাত মাস ধরে এ বাড়িতেই ছিলেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে, ভালোবাসার স্মৃতি বিজড়িত এই বাড়িটি এবার একেবারেই ছেড়ে দিলেন ক্যাট।

অনেকদিন ধরেই নতুন বাড়ি খুঁজছিলেন ক্যাটরিনা কাইফ। ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, রণবীর কাপুরের বাড়ির আশেপাশেই বাড়ি পেয়েছেন তিনি। আর এ বাড়িটি নাকি দেখতে আগের বাড়ির মতোই। তবে আপাতত বান্দ্রায় তার পুরোনো বাড়িতেই থাকছেন ক্যাট। আর কার্টার রোডের যে বাড়িতে তারা থাকতেন সেটির আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন তিনি।

৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমা বার বার দেখো। সিনেমাটি পরিচালনা করেছেন নিতিয়া মেহরা। এটি প্রযোজনা করেছেন করণ জোহর, রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার।

আরও পড়ুন