বুধবার ৪ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নামছেন এরশাদ

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নামছেন এরশাদমধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আগামী ১ অক্টোবর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছেন।

ওই দিন তিনি সিলেটে হযরত শাহ জালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন ‘পল্লীনিবাস’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঈদুল আজহা উদযাপন করতে সেখানে গেছেন তিনি।

এরশাদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ভালো করবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে সারা দেশ সফর করা হবে।’

গাজিপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘সেখানে কত মানুষ মারা যাবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কিভাবে বিস্ফোরণ ঘটলো, কারা এ জন্য দায়ী, তা সরকারকে খতিয়ে দেখতে হবে।’

সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো এবং তার পদক বাতিল প্রসঙ্গে জানতে চাইলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘সরকারের বিরুদ্ধে এসব নিয়ে কথা বলা ঠিক হবে না।’

এরশাদ জানান, মা-বাবার কবর জিয়ারত এবং ঈদুল আজহা উদযাপন করতে তিনি রংপুরে গেছেন।

এর আগে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন এরশাদ। সেখান থেকে সরাসরি যান নিজ এলাকা দর্শনায়।

https://youtu.be/AD2piFxwuvk

আরও পড়ুন