বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঈদের নামাজে ছাতা-ব্যাগ নিষিদ্ধ: শুধু জায়নামাজ নেওয়া যাবে

index7ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের জায়নামাজের বাইরে অন্য কিছু না আনার অনুরোধ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শোলাকিয়ায় ঈদগাঁহের প্রবেশ পথে জঙ্গি হামলার পরের এই ঈদে এই অনুরোধ করা হল।

জাতীয় ঈদগাঁহের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ আহ্বান জানান।

শোলাকিয়া ও গুলশান হামলার কথা মাথায় রেখে এবার ঈদগাঁহে প্রবেশে পর্যাপ্ত তল্লাশির ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন তিনি।

মুসল্লিদের উদ্দেশে বেনজীর বলেন, “জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে নামাজ আদায় করতে আসার অনুরোধ করা হচ্ছে। অন্য কিছু নিয়ে আসলে ঈদগাঁহে ঢুকতে সময় লাগবে। স্ক্যান করতে দেরি হবে।”

গত ১ জুলাই গুলশানের একটি ক্যাফেতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এর পর সপ্তাহ না হতেই রোজার ঈদের সকালে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ার একটি প্রবেশ পথে পুলিশের তল্লাশি চৌকিতে ফের হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশের গুলিতে এক জঙ্গি এবং গোলাগুলির মধ্যে পড়ে এক গৃহবধূ মারা যান।

এসব হামলার কথা মাথায় রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব সময় সতর্ক থাকবে বলে জানান র‌্যাব মহাপরিচালক।

এদিকে দুপুরে বাড্ডার আফতাবনগরে কোরবানির পশুর হাট পরিদর্শন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিরা যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আগেরদিন আজিমপুরে পুলিশের অভিযানে এক ‘জঙ্গি’ নিহত ও তিন নারী আহত অবস্থায় আটক হন।

এ ঘটনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গি নিয়ন্ত্রণে গোয়েন্দা বাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। তারা যেন মাথাচাড়া দিতে না পারে এজন্য তারা কাজ করছে। তা্রই একটা উদযোগ আপনারা এরই মধ্যে দেখেছেন।”

গত ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় দুই পুলিশ সদস্য, স্থানীয় এক গৃহবধূ ও গুলিতে এক জঙ্গি নিহত হয়। এবারের নিরাপত্তাব্যবস্থা আর জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এবার শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল নয়টায়। জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। তিনি গত ঈদুল ফিতরে নামাজ পড়াতে কিশোরগঞ্জে গেলেও জঙ্গি হামলার পর মাঠে না গিয়ে ঢাকায় ফিরে যান।

শোলাকিয়া ঈদগাহ মাঠে চলছে প্রস্তুতি। ছবি: প্রথম আলোকিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস শোলাকিয়া ঈদ জামাত কমিটির সভাপতি। তিনি বলেন, ঈদের দিন শোলাকিয়া মাঠ ও এর আশপাশে তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এপিবিএন, র‍্যাব-পুলিশসহ অন্যান্য বাহিনীর বিপুলসংখ্যক সদস্যও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাদাপোশাকে মোতায়েন থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। বসানো হচ্ছে সিসি ক্যামেরা। গত ঈদুল ফিতরের দিন আজিম উদ্দিন হাইস্কুল ঘেঁষে ঈদগামুখী যে রাস্তায় জঙ্গি হামলা চালানো হয়, সেই রাস্তাটি এবার বন্ধ করে দেওয়া হবে।

এ ছাড়া এবার ঈদের অন্তত ১৫ দিন আগে থেকে ঈদগার আশপাশের এলাকার কোনো বাসায় নতুন ভাড়াটে বা বহিরাগত কোনো অতিথি না রাখার জন্যও প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন