দেশীয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম গরু ও ছাগলের ছবিতে সয়লাব হয়ে গেছে। ফেসবুক ও ইন্সটাগ্রামে ঘুরছে শুধু বিভিন্ন রংয়ের, ধরনের গরুর ছবি ও ছাগলের ছবি। এরই মধ্যে সোমবার ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে।
ছবিটিতে দেখা যায় এক জিন্স ও ফতুয়া পরিহিত তরুণী হাতে একটি লাঠি নিয়ে গরুর পেছনে প্রকাশ্য দৌঁড়াচ্ছেন।
ছবিটি কেন ভাইরাল হলো?
ফেসবুকে একজন মন্তব্য করেছেন, সাধারণত এই ছবিতে সাধারণ মানুষজন অভ্যস্ত নন।
আরেকজন লিখেছেন, সাহসী মেয়ে। গুড।
কেউ কেউ বাহবা দিচ্ছেন।
একজন লিখেছেন, “মেয়েটিকে নিয়ে অনেকেই হাসি তামাশা করেছে। আবার কেউ কেউ ব্রাভো ব্রাভো বইলা ফাটায়া দিছে। কথা হচ্ছে, এই ছবিটাকে যতদিন আর দশটা ছেলের গরু নিয়ে যাওয়ার মত স্বাভাবিক ভাবতে পারবো না ততদিন, অনেক বাকি, অনেক কিছুই বাকি থাকবে।”



Leave a Reply