ফাঁকা রাস্তায় ঈদের পরের দিন গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বুধবার বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ থেকে এমন ছবিই প্রকাশ করা হয়েছে।
শুধু তাই নয়, রাষ্ট্রদূতের পরনে ছিল বাঙালির ঐতিহ্যের পোশাক শাড়ি।
তবে শুধু ঢাকাতেই শাড়ি পরে গাড়ি চালাননি বার্নিকাট। নিজ দেশের রাজধানী ওয়াশিংটনেও এমনটা করেছেন বলে ছবির ক্যাপশনে জানানো হয়েছে।
পাল্টে গেছে চিরচেনা ঢাকার দৃশ্যপট। নেই অহেতুক বাড়তি গাড়ির চাপ। নেই অধিক মানুষের কোলাহলও। ঈদের ছুটিতে পুরো রাজধানীই ছিল ফাঁকা।


