হলিউডের সিনেমাগুলোতে হরহামেশাই দেখা যায় স্নানদৃশ্য। সমুদ্রের তীরে, ঝরনার নিচে স্নান করছেন নায়িকা, তখনই ঘটে নায়কের আগমন। অতঃপর ভালোবাসার আবেশে হারিয়ে যাওয়া।
পশ্চিমা ছবিতে এমন দৃশ্যকে স্বাভাবিক দেখা হলেও উপমহাদেশেল রক্ষণশীল সমাজে এসব দৃশ্য বারবারই হয়েছে আলোচিত, বিতর্কিতও।
ভেজা শরীর দর্শকের সামনে তুলে ধরে আলোচিত হয়েছেন নায়িকারাও।
চলুন দেখে নেওয়া যাক, বলিউডের সেই আট নায়িকাকে যারা স্নানদৃশ্যে বাজিমাত করেছেন রুপালী পর্দায়।
মন্দাকিনি
রাজ কাপূরের ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমার স্নান দৃশ্যটি আজও বলিউডে অমর হয়ে আছে। এই বিশেষ দৃশ্যটি শুট করার সময় মন্দাকিনীর শরীরে ছিল কেবলই এক টুকরো সাদা কাপড়।
জিনাত আমান
‘সাত্যাম শিভাম সুন্দারাম’-এ জিনাত আমনকে নিয়েও স্নানের সাহসী দৃশ্য শুট করেছিলেন রাজ কাপূর। এই দৃশ্য নিয়ে সে সময় দর্শক, সমালোচকদের তোপের মুখে পড়তে হয় তাকে।
মুনমুন সেন
‘গজ মুক্তা’ ছবিতে রগরগে স্নানদৃশ্যে নেচে পর্দায় ঝড় তুলেছিলেন সুচিত্রা সেন কণ্যা। এই একটি দৃশ্য দিয়েই রূপালি পর্দার জনপ্রিয় নায়িকাদের কাতারে নাম লেখান তিনি।
ক্যাটরিনা কাইফ
‘দে দানা দান’-এ ক্যাটরিনা কাইফের সাথে আকশায় কুমারের উত্তেজক দৃশ্যটি ভুলে যাননি দর্শক। ‘গালে লাগ যা’ গানের জন্য স্টুডিওতে তৈরি কৃত্রিম ঝরণাধারায় নিজের শরীর ভিজিয়েছিলেন ক্যাট।
ঊর্মিলা মার্তন্ডকার
ছবির নাম ছিল ‘দাউদ’। সেখানে রামগোপাল ভার্মা এমনই একটি দৃশ্যে অভিনয় করিয়েছিলেন ঊর্মিলা মার্তণ্ডকারকে।
রাভিনা ট্যান্ডন
‘টিপ টিপ বারসা পানি’ সম্ভবত বৃষ্টিভেজা জনপ্রিয় গানের তালিকায় সবসময় ১ নাম্বারে থাকবে। রাভিনা ট্যান্ডন আর আকশায় কুমারের সেই রসায়ন রোমান্টিক গানে যোগ করেছিল নতুন এক ধারা।
মাল্লিকা শেরওয়াত
‘খোয়াইশ’ ছবি দিয়েই প্রথম লাইমলাইটে আসেন মাল্লিকা শেরওয়াত। সিনেমায় অনেকগুলো রগরগে দৃশ্য থাকলেও সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল মাল্লিকার ঝর্নায় স্নানের দৃশ্যটি।
কারিনা কাপুর
ছবির নাম ছিল ‘খুশি’। নায়িকা করিনা কাপুর ‘আয়ি রে খুশি’ গানে শর্টস আর টি-শার্ট পরে নেচে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। এরপর আরও কিছু সিনেমাতে স্নানরতা অবস্থায় দেখা গেছে তাকে।










Leave a Reply