বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাকিব আল হাসানকে বহন করা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

ঢাকা ফেরার হেলিকপ্টার কক্সবাজারে বিধ্বস্তবিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে ঢাকা থেকে কক্সবাজারে নামিয়ে ফেরার সময় মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। উখিয়ায় রেজু খালে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে।

পাইলট ও কো-পাইলটসহ মোট পাঁচজন ছিলেন ওই হেলিকপ্টারে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের কর্তব‌্যরত চিকিৎসক রফিকুল হাসান জানান।

তিনি বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অন‌্যদের কক্সবাজার বিমানঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় কারণ বা হতাহতদের পরিচয় জানাতে পারেননি উখিয়ার ওসি।

তিনি জানান, শুক্রবার সকালে মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারে করেই কক্সবাজারে আসেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। কক্সবাজার থেকে যাত্রী নিয়ে আবার ঢাকায় ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।

এ বিষয়ে মেঘনা এভিয়েশন কার্যালয়ে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, “আমাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি। তবে বিস্তারিত তথ‌্য আমাদের হাতে আসেনি।”

এদিকে বিধ্বস্ত হওয়া মেঘনা অ্যাভিয়েশন হেলিকপ্টারের আহত যাত্রীদের মধ্যে দুইজন পালিয়ে গেছেন। শুক্রবার ১৬ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টায় দুর্ঘটনার পরপরই পালিয়ে যান আহত দুই যাত্রী শরিফুল ও শাহ আলম।

এদিকে, বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মৃত যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

অপরদিকে, ওই হেলিকপ্টারের পাইলটের উইং কমান্ডার শফিকুল ইসলাম উখিয়ার সোনাপাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত যাত্রীকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসব তথ্য জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

এরআগে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওরা এলাকায় মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে ওই হেলিকপ্টারটি ধানখেতে পড়ে বিধ্বস্ত হয়েছিল। এতে ওই হেলিকপ্টারে থাকা দুই পাইলট ও আরো পাঁচজন আহত হয়।

আরও পড়ুন