বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুবকের পুরুষাঙ্গ কেটে দিল গৃহবধূ

ধর্ষনের সময় যুবকের পুরুষাঙ্গ কেটে দিল গৃহবধূধর্ষণের চেষ্টাকালে এক যুবকের (৪০) পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

বাগেরহাটের চিতলমারীতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী আহত ওই যুবককে উদ্ধার করে আশংখাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের এক গৃহবধুকে (৩৮) একই গ্রামের মোতালেব শেখের পুত্র জিল্লাল শেখ শনিবার রাতে কৌশলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধু সম্ভ্র্রম রক্ষা করতে ব্লেড দিয়ে জিল্লালের লিঙ্গ কর্তন করে।

এ সময় উভয়ের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আশংখাজনক অবস্থায় জিল্লালকে উদ্ধার করে প্রথমে চিতলমারী থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জিল্লালের নিকট আত্মীয়রা জানান, ঘটনাটি সম্পুর্ণ সাজানো। ষড়যন্ত্রমূলক ভাবে নির্দোষ জিল্লালকে ফাঁসানো হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম জানান, ওই নারী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন