বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্র্যাড পিটকে তালাকের আবেদন করেছেন জোলি

পিটকে তালাকের আবেদন করেছেন জোলিহলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে। সোমবার বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি। তাঁর আইনজীবী রবার্ট অফারের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

রবার্ট অফার বলেন, আবেদনপত্রে জোলি ‘পারিবারিক কল্যাণের জন্যই বিবাহবিচ্ছেদের’ কথা উল্লেখ করেছেন। কিন্তু এ ব্যাপারে জোলি কোনো মন্তব্য করতে চান না।

২০০৪ সাল থেকে একসঙ্গে থাকা শুরু করেন এ জুটি। পরে ২০১৪ সালের আগস্টে তাঁরা বিয়ে করেন।

ব্রাঞ্জেলিনা ভক্তদের নিশ্চয়ই অজানা থাকার কথা নয় যে, বিয়ের আগেই তারা ছয় সন্তানের জনক-জননী বনে যান। ছয় সন্তানের মধ্যে তিনজন দত্তক। বাকি তিনজন তাদের ভালোবাসার ফসল। তাদের মধ্যে জাহারা ও ভিভিয়েন ফুলের পাঁপড়ি ছিটিয়েছে মা-বাবার ওপর। শিলো ও নক্স আংটি বহন করেছে আর ম্যাডক্স ও প্যাক্স মায়ের সঙ্গে বিয়ে মঞ্চ পর্যন্ত হেঁটেছে।

ব্রাড পিটের বয়স এখন ৫২ এবং জোলির বয়স ৪১।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয় করতে গিয়ে পিট ও জোলি একে অপরের প্রেমে পড়েন। জোলি এর আগে অভিনেতা জনি লি মিলার ও বিলি বব থর্নটনের ঘরণী ছিলেন। আর পিট সংসার করেছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে।

আরও পড়ুন