বুধবার ৪ নভেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে বাদশা-নোভার বিয়ে

1474441459দীর্ঘ প্রতীক্ষার পর আজ সম্পন্ন হল রংপুরের সিংহ বাদশার সঙ্গে চট্টগ্রামের সিংহী নোভার বিয়ে।

বুধবার বেলা ১১টায় বিয়ের উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হয়। এর মধ্যে দিয়ে তাদের নতুন জীবন শুরু হয়েছে এবং দূর হয়েছে সিংহী নোভার দীর্ঘ ১১ বছরের একাকিত্বের জীবন। এ উপলক্ষে চিড়িয়াখানাকেও সাজানো হয়েছে রঙ-বেরঙে।

রংপুরের সিংহ বাদশার সঙ্গে চট্টগ্রামের সিংহী নোভার বিয়ের তোড়জোড় চলছিল অনেকদিন ধরেই। অবশেষে আজ ‘সাতপাকে’ বাঁধা পড়ছে তারা।

বিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

উৎসবমুখর পরিবেশে বাদশা-নোভার বিয়েএ ছাড়া চিড়িয়াখানার পৃষ্ঠপোষক, পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। তবে সাংবাদিকদের সংখ্যাই ছিল বেশি।

বিয়ে উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হবে তা আগে থেকেই আচ করা গিয়েছিল এবং সে অনুযায়ী পূর্বে দাওয়াতপত্রও পৌঁছিয়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের কাছে। সেই দাওয়াতপত্রটি যেনো কোনো অংশেই মানুষের বিয়ের দাওয়াপত্রের চেয়ে কম ছিল না।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর বর হিসেবে রংপুর থেকে চট্টগ্রাম আনা হয়েছিল ‘বাদশা’কে। ডেপুটি কিউরেটর মনজুর মোরশেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম বাদশাকে দুটি লোহার খাঁচায় পুরে ট্রাকে চড়িয়ে নিয়ে এসেছিলেন। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এবং দুটি সিংহ যাতে মারামারি না করে, সে জন্য পৃথক খাঁচায় পাশাপাশি রাখা হয়। ভাব বিনিময়ের ১৬ দিনের প্রতিক্ষা শেষ হল আজ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *