বুধবার ৪ নভেম্বর ২০২৬

এখনই রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ হচ্ছে না: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরতের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফিলিপাইন সরকার আন্তরিক হওয়ায় চুরি হওয়া সব অর্থই ফেরত পাওয়া যাবে।

এর আগে ১৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছিলেন।

অর্থমন্ত্রী বলেন, টাকা ফেরত পাওয়ার স্বার্থে এখনই তদন্ত প্রতিবেদন প্রকা্শ হচ্ছে না। কিছুটা দেরি হবে। চুরি হওয়া রিজার্ভের অর্থের প্রায় পুরোটা উদ্ধার করা সম্ভব হবে বলেও জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিত।

আরও পড়ুন