পবিত্র হজ পালন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বলেন, কাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খালেদা জিয়ার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
গত ৭ সেপ্টেম্বর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান খালেদা জিয়া। সেখানে তাঁর সঙ্গে বড় ছেলে তারেক রহমান সপরিবারে এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরাও হজ পালন করেন।


