বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিখোঁজের ৩ দিন পর ক্ষতবিক্ষত শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ক্ষতবিক্ষত শিশুর লাশ উদ্ধারশেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন পর হৃদয় মিয়া (৮) নামে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ী সদর ইউনিয়নের শেওড়াতলী গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় শেওড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নিহত হৃদয় ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল থেকে হৃদয় মিয়া নিখোঁজ হয়। এর তিনদিন পর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির প্রায় ৫০০ গজ দূরে একটি পুকুরে হৃদয়ের লাশ ভাসতে দেখেন এলকাবাসী। পরে হৃদয়ের বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। এসময় লাশটির শরীর আঘাতের চিহ্ন দেখা যায়।

নিহত হ্নদয়ের বাবা তোফাজ্জল হোসেন বলেন, আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। আমার সন্তানকে যে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার চাই।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, শিশু হৃদয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন