‘যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিবাদ’ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার জাতিসংঘের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। নিউইয়র্কের ম্যানহার্টনের ৪৬ এভিনিউতে এ বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের নেতারা অংশ নেন। বিক্ষোভ হলেও ঐক্যবদ্ধার চিত্র ফুটে উঠেনি। ভিন্ন ভিন্ন ব্যানারে নেতারা প্রায় দুই থেকে তিন ঘন্টা বিভন্ন শ্লোগান দেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপিত ড. মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভূইয়া, স্টেট বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক সাঈদ আহমেদসহ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে নানা শ্লোগান দেন। বিক্ষোভ সমাবেশের চারপাশে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।


