কনকর্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত লিডারশিপ সামিটের দ্বিতীয় দিনে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয় । নিউইয়র্কের স্থানীয় একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত একটি ডিনারে তাকে এই সম্মাননা তুলে দেওয়া হয় । ইউনুস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যত নির্মাণে সরকারি ও বেসরকারি সহযোগিতায় পৃথিবীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ব নেতাদের এই সম্মাননা প্রদান করা হয় ।
এ বিষয়ে কনকর্ডিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, সরকারি, বেসরকারি এবং অ-লাভজনক খাতের যেসব নেতা তাদের ভিশনকে বাস্তবে পরিণত করার মাধ্যমে বিশ্বজুড়ে অন্যদের প্রেরণা হিসেবে কাজ করেছেন তাদেরই কনকর্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য বেছে নেওয়া হয়। এবছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ইউনূস সোশ্যাল বিজনেস এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন গ্লোবাল ব্র্যান্ড ইউনিলিভার এর প্রধান নির্বাহী কর্মকর্তা পল পোলম্যান এবং টিন মম এনওয়াইসি’র উদ্ভাবক গ্লোরিয়া ম্যালোন।
কনকর্ডিয়া শীর্ষ সম্মেলনে পৃথিবীর সবচেয়ে জরুরি সমস্যাগুলো মোকাবিলায় সহযোগিতার বিভিন্ন উপায় চিহ্নিত করা হয় এবং চিন্তাশীল নেতৃবৃন্দ ও উদ্ভাবকরা এই ফোরামে অংশগ্রহণ নেন।



Leave a Reply