বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে

প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ওয়াশিংটনেপাঁচদিনের সফর শেষ করে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে তিনি ওয়াশিংটনে পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহ্সানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী সপ্তাহের শেষ দুই দিন ওয়াশিংটনে অবস্থান করবেন।

এদিকে, ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন অফিসে একটি সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তার এই সফর সম্পর্কে অবহিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এদিকে,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানিয়েছেন, দুবাই হয়ে ২৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ সেপ্টেম্বর ঢাকা পৌঁছাবেন।

শুক্রবার সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, বিশ্রাম নেওয়ার কারণে প্রধানমন্ত্রীর দেশে ফিরতে কয়েকদিন দেরি হবে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে তার ছেলের পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।

গত ১৪ আগস্ট কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান তিনি।
সূত্র: বাসস।

আরও পড়ুন