ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে রাতে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-চেলসি। তবে দুদলের লড়াইকে ছাপিয়ে আকর্ষন ছড়াচ্ছে গানার কোচ আর্সেন ওয়েঙ্গারের ২০ বছর পূর্তির ম্যাচ হিসেবে।
এমিরেটস স্টেডিয়ামে রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিকেল সাড়ে পাচটায় ম্যান ইউর প্রতিপক্ষ লেস্টার সিটি। রাত আটটায় লিভারপুল খেলবে হাল সিটির বিপক্ষে। সোয়ানসির আতিথ্য নেবে ম্যান সিটি। আর মিডলসব্রোর মুখোমুখি হবে টটেনহ্যাম হটসস্পার্স। আর্সেনাল লিগ জেতেনা বছর ধরে।
দুর্ধর্ষ চেলসির সেই ধারও নেই। তারপরও লন্ডন ডার্বি বলে কথা। এই দুদলের মহারণ মানেই ছিলো মরিনহো ওয়েঙ্গারের কথার লড়াই। তবে চেলসি-আর্সেনাল দ্বৈরথের পুরনো সাক্ষী ওয়েঙ্গারের প্রতিদ্বন্দী এবার বদলেছে। অ্যান্তোনিও কন্তে। আর্সেনালে ওয়েঙ্গারের ৫০০ তম আর হাজারতম ম্যাচের মাইলফলকের দিনে এই ব্লুরাই নিরাশ করেছিলো। গানার্স ডাগআউটে নিজের ২০ বছর পূর্তির স্মরণীয় এই ম্যাচে আবারো সামনে চেলসি।
যারা লিগের শেষ নয় দেখায় অপরাজিত, যার পাচটিই এমিরেটসে। ৬ জয়ের বিপরীতে ড্র করেছে তিনটিতে। ইনজুরিতে নেই জন টেরি। লিভারপুলের সাথে আগের ম্যাচে হারের ধাক্কা সামলে নামতে হবে চেলসিকে। আর্সেনাল এমন একটা দল, যারা শেষ মুহুর্ত পর্যন্ত লড়ে।
শিরোপার অন্যতম দাবিদার। তরুন এই দলটির সঙ্গে ভালো একটা লড়াই হবে। অন্যদিকে টানা তিন জয়ে আত্মবিশ্বাসী এক দল আর্সেনাল। ফিরতে পারেন স্ট্রাইকার অলিভিয়ের জিরু। আর হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে অ্যারন রামসে। চেলসির বিপক্ষে লড়াইটা,মরিনহোর সঙ্গে আমার প্রতিদ্বন্দিতার চেয়ে অনেক বড়। গত দশ বছরে তারা অনেক কঠিন প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে। কন্তের অধীনেও ভালো করছে।
এদিকে চ্যাম্পিয়ন লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে আলোচনায় ওয়েইন রুনির ফর্ম। যদিও অধিনায়কের প্রতি আস্থার কথা জানিয়েছেন ম্যান ইউ কোচ হোসে মরিনহো। নেই অ্যান্থনিও মার্শিয়াল। তবে ফিট লুক শ আর হেনরিক মিখতারিয়ান। মরিনহো আছেন মুখোমুখি এমন শেষ ৪ ম্যাচে কখনোই হারেননি ক্লদিও রানিয়েরির দল।


