আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনি এ এইচ এম বি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত আনার ব্যপারে আইনি জটিলতা থাকলেও আলোচনার মাধ্যমে তাকে ফেরত আনা হবে।
দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম বিচারকদের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরে সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, আইনি সমস্যা থাকলেও ব্যবস্থা আছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


