দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশন শুরু হয়েছে- যা ১০ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেল ৫টা ০৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এই অধিবেশনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে।
নতুন চারটি বিল হচ্ছে- ‘বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল-২০১৬’; ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬’; ‘বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল-২০১৬’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬’।
এছাড়া অধিবেশন চলাকালে নতুন কয়েকটি খসড়া আইন জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়েছে।


