বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপি রানার ফাঁসির দাবিতে শিক্ষাথীদের সড়ক অবরোধ

এমপি রানার ফাঁসির দাবিতে শিক্ষাথীদের সড়ক অবরোধটাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

ঘাটাইলে জি.বি.জি. কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে।

জি.বি.জি. কলেজ ছাত্র সংসদদের ভি.পি আবু সাইদ রুবেল বলেন, সকালে এমপি রানার সমর্থীত লোকজন জি.বি.জি কলেজে অবস্থান করে ছাত্র সংসদে হামলা চালায়। এ সময় তারা ছাত্রদের ৩টি মোটারসাইকেলও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার এবং এমপি রানার ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে রাখি। পরে স্থানীয় প্রশাসন তাদের গ্রেফতারের আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নেই।

আরও পড়ুন