বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাম্পাকো মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

nnnটঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনায় মালিকের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে শ্রমিকদের বেতন ও ক্ষতিপূরণের জন্য ব্যাংক হিসাব থেকে অর্থ তোলা যাবে। কোন খাতে কী পরিমাণ ব্যয় হয়েছে, তা জানিয়ে এক মাস পর মালিককে আদালতে প্রতিবেদন দিতে হবে।

সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টাম্পাকো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এবং তহবিল সংগ্রহে কারখানা মালিকের ব্যাংক হিসাব জব্দের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে গত ১৯ সেপ্টেম্বর একটি রিট আবেদন করে তিনটি সংগঠন। আবেদনে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আজ আদেশ দেন আদালত।

আরও পড়ুন