বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বিরকে আইসিসির শাস্তি

বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বিরকে আইসিসির শাস্তিআম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তুলে বিধি ভাঙায় জরিমানার শিকার হচ্ছেন বাংলাদেশ ব্যাটসম্যান সাব্বির রহমান। তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সেই সঙ্গে আইসিসির নতুন কোড অব কন্ডাক্ট অনুযায়ী দুই ডিমেরিট পয়েন্ট সংগ্রহ করেছেন সাব্বির।

সাব্বিরের এই ঘটনা ঘটে আফগানিস্তানের ইনিংসের বেলায়। তখন আম্পায়ার শরফুদ্দৌলার এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন সাব্বির। এই ঘটনার পর সাব্বির নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

নতুন নিয়ম অনুযায়ী আগামী ২৪ মাসে এই পয়েন্ট ৪ ও ততোধিক হলে পরে সেই অনুসারে পরবর্তী ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন সাব্বির।

উল্লেখ্য, আইসিসির এই নতুন নিয়ম কার্যকর হয় ২২ সেপ্টেম্বর থেকে। আর সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আফগানিস্তানকে হারায় ৭ রানে।

আরও পড়ুন