একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহে তিন সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামের আব্দুল লতিফ।
আসমিরা হলেন- ছলিমপুর গ্রামের আক্কেছ আলী (৭০), নূরুল ইসলাম (৬৮) ও নুর মোহাম্মদ (৬৫)।
আদালত পুলিশের পরিদর্শক মো. নওজেস আলী জানান, বিচারক হাফিজ আল আসাদ মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, এ তিন সহোদর ১৯৭১ সালে একাধিক হত্যা, লুতরাজ, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ নানা অপরাধ করেছেন।
বাদীর ভাইকে হত্যা এবং বোনকে ধর্ষণ করার সুনিদিষ্ট অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বাদীর আইনজীবী নজরুল ইসলাম চুন্নু জানান।


