বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৈয়দ শামসুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সৈয়দ শামসুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি রাষ্ট্রপতিসব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার মৃত্যু বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি মন্তব্য করে হামিদ বলেন, “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক সৈয়দ হকের শক্তিশালী লেখনী জাতিকে চিরদিন পথ দেখাবে।”

মঙ্গলবার বিকালে লেখকের মৃত্যুর পর এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যের সব ক্ষেত্রে সৈয়দ হকের নন্দিত বিচরণ বাংলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাকে অমর করে রাখবে।”

কবির আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি।

ফুসফুসের ক‌্যান্সারে ভুগছিলেন সৈয়দ শামসুল হক। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাহিত‌্যের সব ক্ষেত্রে সদর্প বিচরণকারী সৈয়দ হকের বয়স হয়েছিল ৮১ বছর।

আরও পড়ুন