বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় কোম্পানির চেয়ারম্যান-পরিচালকসহ ১০ মানবপাচারকারী আটক

atoke_1রাজধানীর মিরপুর থেকে একটি কোম্পানির চেয়ারম্যান-পরিচালকসহ ১০ মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৩০ জনকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব হেডকোয়ার্টার্সের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, গোপন সংবাদে মঙ্গলবার বিকেলে মিরপুর ১০-এর ৬ নম্বর সেক্টরের আমেনা প্লাজার ভিক্টোরিয়া ক্রোকারিজ বিডি লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হযরত আলী, পরিচালক ডেনোয়ার হোসেন, মশিউর রহমান, সাঈদ ফকিরসহ ১০ জনকে আটক করা হয়। অফিসের ভেতর থেকে ভুক্তভোগী ১৩০ জনকে উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের নানা প্রলোভন দেখিয়ে ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে আনা হয়েছে। তাদের বিদেশে পাচারের উদ্দেশে সেখানে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন