সৈয়দ শামসুল হকসব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। বেলা সাড়ে ১১টার কিছু আগে কবির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
রাষ্ট্রপতি যাওয়ার পর শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এইচটি ইমাম। এরপর সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। বেলা ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সেখানে রাখা হবে।
শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১টায় সৈয়দ হককে নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। জানাজার পর তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে জন্মস্থান কুড়িগ্রামে। সেখানে সরকারি কলেজ মাঠের পাশে কবির নির্ধারণ করে দেওয়া স্থানেই তাঁকে দাফন করা হবে।
এরআগে সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চ্যানেল আই পরিবারের সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক মানুষ অংশ নেন।
চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সৈয়দ হকের মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।



Leave a Reply