বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে আফগানিস্তান।
দেশের মাটিতে টানা ষষ্ঠ সিরিজ এবং ওয়ানডেতে নিজেদের শততম জয়ের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার যখন টস হয় তখন আকাশ পুরোপুরি মেঘে ঢাকা। আবহাওয়া পূর্বাভাসে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও রয়েছে রিজার্ভ ডে।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
এদিকে এই ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের।


