বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাতে হান্নান শাহের বাসায় যাবেন খালেদা

150316163920_bd_khaleda_zia_640x360_afp_nocreditবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের বাসায় যাবেন খালেদা জিয়া। হান্নান শাহের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকায় অবস্থিত তার বাসায় যাবেন খালেদা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

আজ সন্ধ্যা ৬টায় হান্নান শাহের মরদেহ বাংলাদেশে আনা হবে। দেশে আনার পর ছয়টি জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টার নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ইন্তেকাল করেন।

আরও পড়ুন