দিনেদুপুরে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে দেড় লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গাজীপুর মহানগরীরর তারগাছ এলাকায়।
জানা যায়, টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকার মুদি ব্যবসায়ী জয়নাল আবেদীন মঙ্গলবার বেলা বার’টার সময় বোর্ডবাজার ইসলামী ব্যাংক থেকে নগদ এক লাখ টাকা উত্তোলন করে ঢাকাগামী অনাবিল পরিবহন বাসে করে টঙ্গীর উদ্যোশে রওনা হন। বাসটি তারগাছ এলাকায় পৌছলে কালো একটি মাইক্রোবাসযোগে একদল দূর্বৃত্ত ডিবি পুলিশের ইউনিফর্ম ও অস্ত্র হাতে নিয়ে পরিবহন বাসটির গতিরোধ করে মুদি ব্যবসায়ী জয়নাল আবেদীন একজন জিএমবিসদস্য এমন অভিযোগের ভিত্তিতে তাকে গাড়ি থেকে নামিয়ে চোখ বেধে ফেলেন। পরে তার সঙ্গে থাকা নগদ ১লাখ ১৫শ টাকা এবং দামি মোবাইল সহ দেড়লাখ টাকা লুটে নিয়ে আশুলিয়া সড়কের তুরাগ ধউর এলাকায় ছেড়ে দেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভাই কিছু বুঝে ওঠার আগেই তারা আমার চোখ বেধে বলে আমি নাকি জেএমবি সদস্য। পরে টাকা মোবাইল নিয়ে ছেড়ে দেয়।’
এ ঘটনায় মামলার প্রত্ততি চলছে।


