বুধবার ৪ নভেম্বর ২০২৬

তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

indexগুলশান হামলার পরিকল্পনাকারী তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী সালাউদ্দিন কামরানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিবুল ইসলাম  বৃহস্পতিবার দুপুরে এ গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন, সালাউদ্দিন কামরান নিষিদ্ধঘোষিত নব্য জেএমবির সদস্য হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রচার চালাতেন।

তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী সালাউদ্দিন। তিনি কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত আবু হাকিম নাইমেরও ঘনিষ্ঠজন।

আরও পড়ুন