বুধবার ৪ নভেম্বর ২০২৬

পোশাক কারখানায় যাওয়া হলো না জমিলার

photo-1475291819ছোট ভাইসহ একটি পোশাক কারখানায় কাজ করতেন জমিলা (২৩)। প্রতিদিনের মতো সকালে ভাইকে নিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন তিনি। পথে রাজধানীর কুড়িল বিশ্বরোড রেলক্রসিং এলাকায় একটি ট্রেনের নিচে কাটাপড়ে অকাল মৃত্যু হয় তাঁর।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জমিলার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়। বাবার নাম জবির উদ্দিন। তাঁর লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল ‘ধূমকেতু এক্সপ্রেস’ নামের একটি ট্রেন। পথে কুড়িল বিশ্বরোড ক্রসিং এলাকায় ওই ট্রেনে কাটাপড়ে নিহত হন জমিলা। তবে আগেই রেলক্রসিং পার হওয়ায় জমিলার ছোট ভাই অক্ষত আছেন।

আরও পড়ুন