বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্যাট করছে বাংলাদেশ, দলে মোশাররফ-শফিউল

bangladesh-crickবাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুটি পরিবর্তন নিয়ে আজ খেলতে নামছে। দ্বিতীয় ওয়ানডের পরেই দল থেকে বাদ পড়েছিলেন পেসার রুবেল হোসেন। তাঁর জায়গায় দলে আসেন বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন। আজ বাংলাদেশ দলের একাদশে আছেন মোশররফ। এ ছাড়া স্পিনার তাইজুল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন পেসার শফিউল ইসলাম।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পায় মাত্র ৭ রানে, দ্বিতীয় ওয়ানডেতেই স্বাগতিক দলকে ২ উইকেটে হারিয়ে দেয় আফগানরা। আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য যেমন লজ্জা এড়ানোর, ঠিক তেমনি আফগানিস্তানের জন্য আজকের ম্যাচ ঐতিহাসিক এক অর্জনের।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম।

আরও পড়ুন