জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে একই বিমানে সিলেট সফরে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার স্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।
শনিবার বেলা পৌনে ১টায় তারা সিলেট পৌঁছান। পরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন তারা।
এর পর বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে উপস্থিত হন রওশন এরশাদ।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে রওশন বলেন, দেশে স্বাধীনতা পরবর্তী সময়ে সব উন্নয়ন জাতীয় পার্টির সরকারের আমলে হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের জন্য কাজ করেছে জাতীয় পার্টির সরকার। কিন্তু অন্য সরকারগুলো দেশের উন্নয়নে কাজ করেনি। এতে প্রমাণ হয় জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো সরকার দেশের উন্নয়ন চায় না।


