বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে কারখানায় আগুন

-Gazipur-01গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

রোববার ভোরে এই আগুন লাগে বলে কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের ভাষ্য, যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। প্ল্যান্টের সঙ্গে লাগোয়া যমুনা স্পিনিং, সুতার গোডাউন, তুলার গোডাউন ও ফিনিশিং সেকশনে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ধামরাই, সাভার, কালিয়াকৈর ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজ শুরু করে। শ্রমিকেরাও আগুন নেভানোর কাজ করছেন।

যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্টের উপসহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, তাঁর সেকশনে রাতে ১২ জন কর্মী কাজ করছিলেন। আগুন লাগলে তাঁরা দ্রুত বের হয়ে যান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন