বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজনীতি থেকে টাউট বাটপার হঠাতে হবে: ওবায়দুল কাদের

imagesরাজনীতির মাঠ থেকে টাউট বাটপারদের হঠাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পারিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে অনেক সুবিধাভোগী বসন্তের কোকিলের আবির্ভাব ঘটেছে। সুস্থ ধারার রাজনীতি করতে হলে এ সকল টাউট বাটপার সুবিধাভোগীদের হঠাতে হবে।

মাদক সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের অনেক উন্নতি হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধিও অর্জন করছে। তবে এখন বড় বাধা হচ্ছে মাদক। তরুনদের এ বিষয়ে সতর্ক হতে হবে। মাদক থেকে তরুনদের দূরে থাকতে হবে।

আরও পড়ুন