বুধবার ৪ নভেম্বর ২০২৬

পবিত্র আশুরা ১২ অক্টোবর

পবিত্র আশুরা ১২ অক্টোবরসোমবার থেকে শুরু হচ্ছে ১৪৩৮ হিজরি সনের পবিত্র মুহাররম মাস। এ হিসেবে আগামী ১০ মুহাররম অর্থাৎ ১২ অক্টোবর পবিত্র আশুরা পালিত হবে। বাংলাদেশের আকাশে আজ রোববার ১৪৩৮ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন।

তিনি জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১২ অক্টোবর দেশে পবিত্র আশুরা (১০ মহররম) পালিত হবে।

হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়া সম্প্রদায়ের মানুষেরা বিশেষভাবে আশুরা পালন করে থাকে।
কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *