মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের ৩১তলা ভবনের ভিস্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের ৩১তলা ভবনের ভিস্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রেস ক্লাবের ৩১তলা ভবনের ভিস্তি প্রস্তর স্থাপন করবেন আগামী ২০ অক্টোবর। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক পত্রের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে এ কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সময় স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবে এক ঘণ্টা অবস্থান করবেন। ফলে জাতীয় প্রেস ক্লাবের হাইরাইজ এই ভবনটির ভিত্তি প্রস্তর অনুষ্ঠান হবে ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেই প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদের নবনির্মিত ৩১ তলা ভবনে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্যোগ নেয়। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে চিঠি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ফিরতি চিঠির মাধ্যমে সোমবার তা নিশ্চিত করেছে। এ খবর পাওয়ার পর সোমবার দিনভর প্রেস ক্লাবে আনন্দের বন্যা বয়ে যায়।

আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের কাউন্সিলের ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী সাংবাদিকদের গর্বের এই আধুনিক ভবনের ভিস্তি প্রস্তর স্থাপন করতে রাজি হওয়ায় দলমত নির্বিশেষে সাংবাদিকরা আনন্দ প্রকাশ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান জানান, ‘প্রেস ক্লাবের ৩১ তলা ভবনের প্রতিটি ফ্লোরের স্পেস হবে ২২ হাজার বর্গফুট। এ ভবনের ছাদে থাকবে একটি শক্তিশালী হেলিপ্যাড। যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে চাইলে হেলিকপ্টারে এসে ছাদে নেমে বিশেষ লিফটের মাধ্যমে কনফারেন্স কক্ষে চলে যেতে পারবেন। ভিআইপিদের জন্য নতুন ভবনে থাকবে বিশেষ লিফট। গাড়িতে এসেও ওই লিফটে করে বিশিষ্ট ব্যক্তিরা কনফারেন্স কক্ষে যেতে পারবেন বলে জানান শফিকুর রহমান।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *