বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজশাহী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

রাজশাহী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহাররোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়া নিয়ে চলা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন রামেক ছাত্রলীগের সভাপতি ইন্টার্ন চিকিৎসক শফিকুল ইসলাম অপু।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন ইন্টার্ন ডা. অপু। এর প্রতিবাদেই বুধবার দুপুর ২টা থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে ধর্মঘট শুরু হয়।

শফিকুল ইসলাম অপু বলেন, বুধবার বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি সভা করেছেন। এ সময় তিনি মঙ্গলবারের ঘটনার জন্য থানায় মামলা করার সিদ্ধান্তের কথা তাদের জানিয়েছেন।

এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে হাসপাতালে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি করার আশ্বাস দিয়েছেন তিনি। তার এই আশ্বাসের পর ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা ওয়ার্ডেও ফিরে গেছেন।

আরও পড়ুন