বুধবার ৪ নভেম্বর ২০২৬

তাজিয়া মিছিল ঘিরে থাকবে তিন স্তরের নিরাপত্তা

tajia20161006121511পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান থেকে এবার যে তাজিয়া মিছিল বের করা হবে তা ঘিরে তিন স্তরের ব্যবস্থা নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আছাদুজ্জামান মিয়া বলেন, হোসনি দালানের ইমাম বাড়াসহ যেসব স্থান থেকে তাজিয়া মিছিল বের হবে সেগুলোর জন্য সুদৃঢ়, নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়ে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় হোসনি দালানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

গত বছর হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যরাতে বোমা হামলায় দু’জন নিহত হন। আহত হন বেশ ক’জন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের নামে ওই হামলার দায় স্বীকারের খবরও আসে গণমাধ্যমে। অবশ্য বাংলাদেশ সরকার ওই হামলার জন্য দেশীয় জঙ্গি সংগঠনকেই দায়ী করেছে।

আরও পড়ুন