বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিট ভর্তিতে পাসের হার ৫.৫২ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ’ইউনিট ভর্তিতে পাসের হার ৫.৫২ শতাংশঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ৫ দশমিক ৫২ শতাংশ পাস করেছে।

পরীক্ষায় অংশ নিয়েছিল ৪০ হাজার ২৩৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ২ হাজার ২২১ জন । গ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২৫০টি। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ১০ জন। ৩ পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে।

পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর হতে ১৬ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে।

প্রসঙ্গত, এর আগে খ ইউনিটের পরীক্ষাতেও পাসের হার ছিল ১১ দশমিক ৪৩ শতাংশ। অর্থাৎ সেখানেও ফেলের হার ছিল ৮৯ শতাংশ।

হায়রে মেধাবী আর হায়রে ডাবল এ প্লাস। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা?

আরও পড়ুন